• অন্যান্য

    অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা

      প্রতিনিধি 3 November 2025 , 11:35:46 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন, কোম্পানিটি শিগগির উড়ন্ত গাড়ি উন্মোচন করতে পারে।

    দ্য জো রগান এক্সপেরিয়েন্স পডকাস্টে অংশ নিয়ে মাস্ক বলেন, নতুন টেসলা রোডস্টার প্রোটোটাইপের উন্মোচন হবে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ঘটনা।

    রোগান জানতে চান, গাড়িটি কি সত্যিই উড়বে? মাস্ক বলেন, উন্মোচনের আগে কিছু বলা যাবে না। তবে এটি হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি পণ্য।

    তিনি আরও জানান, রোডস্টার প্রোটোটাইপের ডেমো প্রায় প্রস্তুত। আশা করছি কয়েক মাসের মধ্যেই এটি দেখাতে পারব।

    বিজ্ঞাপন

    মাস্কের দাবি, নতুন রোডস্টারে ব্যবহার করা হচ্ছে এমন কিছু প্রযুক্তি, যা জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে।

    এদিকে, যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ির কর ছাড় তুলে দেওয়ার প্রস্তাব টেসলার বিক্রিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

    অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার আলেফ ও জবি এভিয়েশন এরই মধ্যে উড়ন্ত গাড়ি ও আকাশ ট্যাক্সির পরীক্ষামূলক প্রকল্পে এগিয়ে আছে।

    আগামী ৬ নভেম্বর টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের নতুন ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্রস্তাব নিয়ে ভোট দেবেন। তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার, এবিসি৪৫ নিউজ

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের