• জাতীয়

    বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

      প্রতিনিধি 25 October 2025 , 3:10:53 প্রিন্ট সংস্করণ

    বিশেষ বিজ্ঞপ্তিতে দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে
    বিশেষ বিজ্ঞপ্তিতে দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস শনিবার (২৫ অক্টোবর) বিশেষ বিজ্ঞপ্তিতে দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে রূপ নিয়েছে। আজ সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩২০ কিমি, কক্সবাজার থেকে ১,২৪৫ কিমি, মোংলা থেকে ১,৩২০ কিমি এবং পায়রা থেকে ১,২৭০ কিমি দক্ষিণে অবস্থান করছিল।

    বিজ্ঞাপন

    লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর কেন্দ্রের ৪৪ কিমি ব্যাসার্ধে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্র উত্তাল রয়েছে।

    বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯