• খেলা

    টি-টোয়েন্টিকে বিদায় জানালেন কেইন উইলিয়ামসন

      প্রতিনিধি 2 November 2025 , 12:03:01 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি ব্যাটার কেইন উইলিয়ামসন।
    নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের অবসরের কথা নিশ্চিত করেছে।

    অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এটি অসাধারণ এক যাত্রা ছিলো। এখন সময় এসেছে দলকে এগিয়ে নেওয়ার নতুন অধ্যায় শুরু করার।

    বিজ্ঞাপন

    আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক উইলিয়ামসন। ৯৩ ম্যাচে তার রান ২৫৭৫, গড় ৩৩, ফিফটি ১৮টি এবং সর্বোচ্চ ইনিংস ৯৫।

    ২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া উইলিয়ামসন ৭৫ ম্যাচে ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড পৌঁছেছিলো দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে (২০১৬ ও ২০২২) এবং একটি ফাইনালে (২০২১)।

    এদিকে ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ার নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি উইলিয়ামসন। ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বর্তমানে টেস্ট প্রস্তুতিতেই মনোযোগী এই ব্যাটার বলেন, ব্ল্যাকক্যাপস আমার জীবনের বিশেষ একটি অংশ। এই দলের জন্য নিজের সবটুকু দিতে চাই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:25 PM রমজানে ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা 2:00 PM শেখ হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ 12:55 PM মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন 12:45 PM ৯৬৫ গোলের মাইলফলকে রোনালদো, আল নাসরের টানা দশম জয় 12:37 PM প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ 12:15 PM সংঘবদ্ধ ধর্ষণ: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 11:59 AM নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে-ধাপে বাস্তবায়ন হবে : আমিনুল হক 11:38 AM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, করবেন বইমেলার উদ্বোধন 11:18 AM আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের 9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা