• বাণিজ্য

    জামায়াতের সঙ্গে ইসলামী ব্যাংকের কোনো সম্পর্ক নেই: গোলাম পরওয়ার

      প্রতিনিধি 28 October 2025 , 6:01:50 প্রিন্ট সংস্করণ

    ইসলামী ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দেয়ার কথা বলা হয়েছে, সেগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘যেসব আর্থিক বা বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, জামায়াতের সঙ্গে সেগুলোর কোনো মালিকানা বা প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই।

    বিজ্ঞাপন

    ‘দেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বিতর্ক সৃষ্টি করা দুঃখজনক। রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে তিনি বিএনপি নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর তালিকা দিয়ে পাল্টা বিবৃতি দেননি’।

    তিনি আশা প্রকাশ করেন, ‘বিতর্ক সৃষ্টি ও অপপ্রচার এভাবে না চালানো হবে’। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই’। তিনি ইসিকে আহ্বান জানান, ‘বিএনপির বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিকে গুরুত্ব না দিতে’।

    উল্লেখ্য, ৫ দিন আগে বিএনপি প্রতিনিধি দল নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের বিষয়ে ইসিকে বৈঠকে সতর্কতার আহ্বান জানিয়েছিল। তাদের দাবি, বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের দায়িত্ব দেয়া উচিত নয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান