• বাণিজ্য

    সাপ্তাহিক মুনাফার শীর্ষে তথ্য ও প্রযুক্তি খাত, বেশি লোকসান সিমেন্ট খাতে

      প্রতিনিধি 6 September 2025 , 1:11:03 প্রিন্ট সংস্করণ

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মধ্যে তিন দিনই বাজার ঊর্ধ্বমুখী ছিল। এসময় লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত ছিল ২২টির। সার্বিকভাবে সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি মুনাফা এসেছে তথ্য ও প্রযুক্তি খাতের শেয়ারে। আর বেশি লোকসান হয়েছে সিমেন্ট খাতের শেয়ারে।

    বিজ্ঞাপন

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে তথ্য ও প্রযুক্তি খাতে ইতিবাচক রিটার্ন এসেছে ১১ দশমিক ৬৬ শতাংশ, যা ছিল সবগুলোর খাতের মধ্যে শীর্ষে। এ খাতে তালিকাভুক্ত ১১টি কোম্পানির সবগুলোর দর বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ইতিবাচক রিটার্ন এসেছে জীবন বীমা খাতে, যার হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। এ খাতে তালিকভুক্ত ১৫টি সিকিউরিটিজের মধ্যে ১৪টির দর বেড়েছে, কমেছে ১টির।

    এ ছাড়া ৭ দশমিক ৫৩ শতাংশ ইতিবাচক রিটার্ন নিয়েছে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সিরামিক খাত। এ খাতে তালিকাভুক্ত ৫ কোম্পানির মধ্যে ৪টির দর বেড়েছে, কমেছে ১টির। এর বাইরে পাট খাত, প্রকৌশল খাত, মুদ্রণ ও কাগজ খাত, আর্থিক প্রতিষ্ঠান খাত এবং চামড়া খাতসহ বেশ কয়েকটি খাতে গত সপ্তাহে ইতিবাচক রিটার্ন এসেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু