• আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে শাটডাউন : ফুটপাতে হটডগ বিক্রি করছেন সরকারি অ্যাটর্নি

      প্রতিনিধি 25 October 2025 , 11:31:21 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রের সরকারে বাজেট পাস না হওয়ায় সৃষ্ট ‘শাটডাউন’-এর কারণে বাধ্যতামূলক ছুটিতে যাওয়া একজন সরকারি কর্মচারী জীবনধারণের জন্য ওয়াশিংটন ডিসির ফুটপাতে হটডগ ও পানীয় বিক্রির দোকান দিয়েছেন। ৩১ বছর বয়সী ওই সরকারি কর্মচারীর নাম আইজ্যাক স্টেইন, যিনি ইন্টার্নাল রেভিনিও সার্ভিসে (আইআরএস) অ্যাটর্নি হিসেবে কর্মরত।

    বিজ্ঞাপন

    শনিবার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে আইজ্যাক স্টেইন তার এই নতুন উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন। অদ্ভুতভাবে, তিনি তার ফুটপাতের দোকানে অফিসিয়াল পোশাক, এমনকি টাই পরে কাজ করেন, যা দেখে মনে হয় যেন তিনি তার দাপ্তরিক পরিবেশেই আছেন। তার এই ব্যতিক্রমী পোশাক স্থানীয়দের নজর কেড়েছে।

    আইজ্যাক জানান, ছোটবেলা থেকেই তার এমন একটি দোকান দেওয়ার ইচ্ছা ছিল, যদিও তা সপ্তাহে একদিন করার পরিকল্পনা ছিল। কিন্তু শাটডাউনের কারণে পর্যাপ্ত সময় পাওয়ায় তিনি এখন সপ্তাহে সাতদিনই এই কাজ করছেন। তবে তিনি নিশ্চিত করেছেন, কোনো নিয়ম না ভেঙেই, প্রয়োজনীয় সব অনুমোদন নিয়েই তিনি দোকানটি বসিয়েছেন।

    যদিও তিনি এখন দোকান চালানো উপভোগ করছেন, তবে শাটডাউন শেষ হলে তিনি দ্রুতই নিজের অ্যাটর্নি পদে ফিরে যাবেন। আইজ্যাক বলেন, “আমি আমার ওই কাজকে ভালোবাসি।” শাটডাউন শেষ হওয়ার পর তিনি সপ্তাহের ছুটির দিনগুলিতে দোকানটি চালু রাখবেন বলেও জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম