• খেলা

    অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে যৌন হয়রানি গ্রেপ্তার ১

      প্রতিনিধি 25 October 2025 , 8:14:33 প্রিন্ট সংস্করণ

    অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
    অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলমান আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে। ভারতের ইন্দোরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে বিব্রতকর এই ঘটনার সম্মুখীন হন তারা। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ দ্রুত গ্রেফতার করেছে।

    পুলিশ ও দলের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে ইন্দোরের খাজারানা রোডে। দুই নারী ক্রিকেটার র‍্যাডিসন ব্লু হোটেল থেকে বের হয়ে হেঁটে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং একজন খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়।

    বিজ্ঞাপন

    দুই খেলোয়াড় সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে খবর দেন। তিনি স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করলে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা ঘটনাস্থলে গিয়ে দুই খেলোয়াড়ের বক্তব্য নেন। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৭৪ ধারা (নারীর মর্যাদা ক্ষুণ্ণ করতে বল প্রয়োগ) ও ৭৮ ধারা (পিছু নেওয়া বা স্টকিং) অনুযায়ী মামলা দায়ের করা হরেছে।

    পুলিশের উপ-পরিদর্শক নিধি রঘুবংশী জানান, এই ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তে এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর লিখে রাখেন। সেই সূত্র ধরে পুলিশ আকিল খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি আরও জানিয়েছেন, আকিলের ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে।

    এই ঘটনার পর অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন অস্ট্রেলিয়া দলকে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম