• আন্তর্জাতিক

    লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

      প্রতিনিধি 24 October 2025 , 10:54:06 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছে পূর্ব পার্বত্য এলাকায় একাধিক ও তীব্র বিমান হামলা চালায়। নিহতদের মধ্যে একজন বয়স্ক নারীও আছেন।

    লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় চালানো হামলায় প্রাথমিকভাবে দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে দক্ষিণাঞ্চলের নবাতিয়েহ এলাকার কাছে পৃথক আরেক হামলায় আরও দুইজন নিহত হয়।

    বিজ্ঞাপন

    লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছে পূর্ব পার্বত্য এলাকায় একাধিক ও তীব্র বিমান হামলা চালায়। নিহতদের মধ্যে একজন বয়স্ক নারীও আছেন।

    লেবাননের উত্তর-পূর্বাঞ্চলের হারমেল পর্বত এলাকায়ও দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্ব ও উত্তর লেবাননে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সম্পর্কিত স্থানগুলোতে আক্রমণ করেছে।

    বিবৃতিতে বলা হয়েছে, তারা এই অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে হিজবুল্লাহ জঙ্গিদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি শিবির।

    হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন 1:57 PM ‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’ 1:38 PM কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই 1:22 PM হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আশা ভোঁসলে 1:09 PM বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের দল, যারা আছেন স্কালোনির তালিকায় 12:42 PM সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত 12:24 PM সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী 12:14 PM বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ 11:47 AM মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ আটক ঝিনাইদহের সেই ‘ত্যাজ্যপুত্র’ ছাত্রলীগ নেতা 11:32 AM গাজীপুর-৪ সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী