• বাণিজ্য

    পুঁজিবাজার: শেষ কার্যদিবসে দর বেড়েছে আড়াইশ কোম্পানির

      প্রতিনিধি 23 October 2025 , 6:18:00 প্রিন্ট সংস্করণ

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জেষ্ঠ প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেন-দেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় আড়াইশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। একই সঙ্গে মূল্য সূচকের উত্থানে শেষে হয়েছে দিনের লেন-দেন। টাকার অংকেও এর পরিমান বেড়েছে।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচক অবস্থান করছে ৫ হাজার ১৪৯ পয়েন্টে। অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১০৮৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

    বিজ্ঞাপন

    এ দিন ডিএসইতে ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেন-দেন হয়েছে। আগের কার্যদিবসে লেন-দেন হয়েছিলো ৩৫৫ কোটি টাকা। মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেন-দেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৯টি কোম্পানির, বিপরীতে ৮০ কোম্পানির দর কমেছে। আর ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

    অপরদিকে, সিএসইতে বৃহস্পতিবার ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেন-দেন হয়েছে। হাতবদল হওয়া ১৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ২৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প 1:42 PM সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে: প্রধানমন্ত্রী 1:04 PM ডিজেলবাহী দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে 12:50 PM হাসনাতের সঙ্গে সাক্ষাতের কারণ জানালেন আওয়ামী লীগ নেতা মনজুর