• জাতীয়

    নির্বাচনে সহিংসতায় আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না

      প্রতিনিধি 22 October 2025 , 3:46:15 প্রিন্ট সংস্করণ

    ফাইল ছবি।
    ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে জামিনে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    বুধবার (২২ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের (উপজেলা নির্বাহী কর্মকর্তা) প্রশিক্ষণ কর্মশালায় কমিশনার আনোয়ারুল ইসলাম এই কঠোর অবস্থানের কথা বলেন।

    বিজ্ঞাপন

    ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। নিষ্ঠা, সততা দেখানোর সুযোগ এখন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক কাজ করলে ইসি সঙ্গে আছে। উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবেন না।’

    এ সময় কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে এবারের সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ইউএনওদের কাজ করার নির্দেশ দেন।

    তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য আগামী ১৬ নভেম্বর একটি বিশেষ অ্যাপ উন্মুক্ত করা হবে। এদিকে, কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, ‘এবারও যদি সুষ্ঠু নির্বাচন দিতে না পারি বিশ্বের কাছে, নিন্দিত জাতি হিসেবে পরিনত হবো। দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের বিকল্প নেই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা 2:38 PM যুদ্ধের প্রান্তে শান্তির সুর: তেহরানে তার হাতে মানবতার বার্তা আলি ঘামসারির 1:36 PM ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী 1:12 PM ৪২ দিনে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই: সংসদে আইনমন্ত্রী 12:57 PM শহীদ আবু সাঈদ হত্যা:  দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড 12:47 PM অনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত 12:34 PM ৬ সপ্তাহ পর খুলল আল-আকসা মসজিদ 12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস