• বিনোদন

    প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে,সুযোগ পেলেই বিষ ঢেলে দেয়

      প্রতিনিধি 19 October 2025 , 4:28:48 প্রিন্ট সংস্করণ

    সংগৃহীত ছবি
    সংগৃহীত ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নতুন সিনেমা নেই, নেই নাটকের অভিনয়। তবুও চিত্রনায়িকা পূর্ণিমা থাকেন চর্চায়। সামিজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ছবি পোস্ট করা মানেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকা অনুরাগীদের। সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ব্যাতিক্রম কোনো কথা শেয়ার করতে দেখা যায় না তাকে। এবার ছবি পোস্ট করে এই অভিনেত্রী জানালেন আক্ষেপের কথা।


    রোববার (১৯ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’

    বিজ্ঞাপন

    পূর্ণিমা স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’

    স্ট্যাটাসের শেষ লাইনে পূর্ণিমা লেখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

    অভিনেত্রীর এই রূপকভাষা ও কাব্যিক আক্ষেপ অনেকের মন ছুঁয়েছে। হুট করে পূর্ণিমার এমন কথায় অনুরাগীরা অবাকই হচ্ছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:01 PM গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী 7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা!