• আইন-আদালত

    সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু

      প্রতিনিধি 19 October 2025 , 3:54:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

    গত ৭ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ৪২ দিনের অবকাশ শেষে আদালত খোলার প্রথম দিনে ঐতিহ্য অনুযায়ী প্রধান বিচারপতি ও আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    বিজ্ঞাপন

    হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ৬৬টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ৩৫টি দ্বৈত ও ৩১টি একক বেঞ্চ রয়েছে। আজ থেকেই এসব বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হবে।

    এছাড়া, আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দু’টি বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও বেঞ্চ গঠনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

    বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ আজ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে ইনার কোর্ট ইয়ার্ডে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা