• খেলা

    ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের জায়গায় খেলবে জিম্বাবুয়ে

      প্রতিনিধি 19 October 2025 , 11:30:08 প্রিন্ট সংস্করণ

    আফগানিস্তানের জায়গায় খেলবে জিম্বাবুয়ে
    আফগানিস্তানের জায়গায় খেলবে জিম্বাবুয়ে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আফগানিস্তানের আরগুন জেলায় হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ায় আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ায় আফগানিস্তান। রশিদ খানের দল সিরিজ বয়কট করায় তাদের জায়গা নিচ্ছে জিম্বাবুয়ে। পাকিস্তানে হতে যাওয়া তিন জাতির সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে তৃতীয় দল হিসেবে যোগ দিবে জিম্বাবুয়ে।

    আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে। কারণ হিসেবে তারা দাবি করে, দেশটির উরগুন জেলায় একটি সীমান্ত-পারাপারের হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন।

    এক্স ( টুইটার)-এ দেওয়া এক পোস্টে এসিবি জানায়, ‘এই হামলায় একাধিক প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে ছিলেন তিনজন স্থানীয় ক্রিকেটার, যারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।’

    বিজ্ঞাপন

    এসিবি আরও জানায়, ‘এই ঘটনা আফগান ক্রীড়া সমাজ, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারের জন্য এক বড় ক্ষতি।’

    আফগানিস্তানের বিবৃতির পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছে, সিরিজটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে, এবং আফগানিস্তানের পরিবর্তে অন্য একটি দল অংশ নেবে। জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত করে দেওয়া বিবৃতিতে পিসিবি জানিয়েছে, তারা আগেই আফগানিস্তানের ‘অংশগ্রহণে অক্ষমতা’ সম্পর্কে অবহিত ছিল।

    আগামী ১৭ নভেম্বর শুরু হয়ে ২৯ নভেম্বর শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে সিরিজটি। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের। দুই দিন পর একই মাঠে জিম্বাবুয়ে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সিরিজের বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:22 AM বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা 8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন