• খেলা

    ওয়ানডে দলে নতুন মুখ অঙ্কন, ফিরলেন সৌম্য

      প্রতিনিধি 16 October 2025 , 5:05:49 প্রিন্ট সংস্করণ

    দলে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন।
    দলে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ এবং নাহিদ রানা। দলে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘোষণা করা হয় দল। নাইম শেখের বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশের জার্সিতে একদিনের ম্যাচে দেখা যায়নি সৌম্যকে।

    বিজ্ঞাপন

    অপরদিকে, পেসার নাহিদ রানার জায়গায় প্রথমবারের মতো ওয়ানডে দলে মাহিদুল ইসলাম অঙ্কন। ইনজুরির জন্য এই সিরিজেও খেলা হচ্ছে না লিটন দাসের। ফুল ফিট না হলে টি-২০ সিরিজে খেলা নিয়েও শঙ্কা রয়েছে তার।

    আগামী ১৮ অক্টোবর শুরু হবে সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ ও ২৩ তারিখ। সিরিজের সবগুলো ম্যাচ গড়াবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল