• খেলা

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি’র দল ঘোষণা

      প্রতিনিধি 16 October 2025 , 5:24:45 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা। এ ছাড়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে না থাকা লিটন দাস নেই এবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সবমিলিয়ে ফিটনেসদের দিয়েই টাইগারদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ২১ ও ২৩ অক্টোবর হবে পরের দুই ম্যাচ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে।

    বিজ্ঞাপন

    ভিসা জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারা সৌম্য সরকার দলে ফিরেছেন। এ ছাড়াও প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।

    দলে ফেরা সৌম্য এ বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। ১০ বছরের ক্যারিয়ারে ৭৬ ওয়ানডেতে ২ হাজার ১৯৮ রান করেছেন সৌম্য। নুতন মুখ মাহিদুল একটি টেস্ট খেলেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬টি ম্যাচ খেলে ৪ সেঞ্চুরিতে ৪৪ দশমিক ৫৩ গড়, রান করেছেন ৩ হাজার ৪২৯।

    বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:46 AM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 11:25 AM সংরক্ষিত আসনে জামায়াতের যেসব নারী প্রার্থী আলোচনায় 11:10 AM ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ 7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ