• আন্তর্জাতিক

    ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে: দক্ষিণ আফ্রিকা

      প্রতিনিধি 15 October 2025 , 7:27:18 প্রিন্ট সংস্করণ

    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (১৪ অক্টোবর) কেপটাউনে পার্লামেন্টে এক ভাষণে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ সিদ্ধান্ত জানান।

    তিনি বলেন, ‘আমরা গাজা শান্তিচুক্তিকে স্বাগত জানাই। তবে এটি আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় কোনো প্রভাব ফেলবে না। মামলার কাজ এগুচ্ছে। এখন ইসরায়েলকে আদালতে আমাদের দাখিল করা আবেদনগুলোর জবাব দিতে হবে। তারা আগামী বছরের জানুয়ারির মধ্যে তা দিতে বাধ্য’।

    বিজ্ঞাপন

    অপরদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এর দুই মাস আগে ৭ অক্টোবর গাজায় আগ্রাসন চালায় ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতে ২০২৪ সালের অক্টোবরে ৫০০ পৃষ্ঠার বিশদ নথি জমা দেয় দক্ষিণ আফ্রিকা।

    আর ইসরায়েলকে ২০২৬ সালের ১২ জানুয়ারির মধ্যে এর জবাব দিতে বলা হয়। মৌখিক শুনানি শুরু হওয়ার কথা ২০২৭ সালে। চূড়ান্ত রায় আসতে পারে ২০২৭ সালের শেষের দিকে বা ২০২৮ সালের শুরুর দিকে। আইসিজে এ পর্যন্ত ৩ দফা অর্ন্তবর্তী আদেশ দিয়েছে, যাতে ইসরায়েলকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে বলা হয়। ইসরায়েল অবশ্য এসব আদেশের কোনোটিই মানেনি।

    উল্লেখ্য, ফিলিস্তিন স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে বেসরকারি হিসেবে আরো বেশি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম