• অপরাধ

    স্ত্রীর লাশ ফ্রিজে রাখলেন স্বামী! গ্রেপ্তার ১

      প্রতিনিধি 15 October 2025 , 12:12:26 প্রিন্ট সংস্করণ

    নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
    নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানী ঢাকার কলাবাগানে তাসলিমা আক্তার নামের এক নারীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগে তার স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

    তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

    কলাবাগান থানা-পুলিশ জানিয়েছে, দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। গত রোববার রাতে তারা আলাদা ঘরে ঘুমিয়েছিল। সোমবার সকালে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে তুলে জানান, ‘তোমাদের মা অন্য একজনের সঙ্গে চলে গেছে।’ এরপর তিনি দুই মেয়েকে নিয়ে নিজের বোনের (তাদের ফুফুর) বাসায় পৌঁছে দেন।

    থানা পুলিশ আরও জানায়, এরপরে মেয়েরা মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পায় না, বাবার সঙ্গেও যোগাযোগ সম্ভব হয় না। এতে সন্দেহ হলে ঘটনাটি তাদের মামাদের জানায়। পরে তাসলিমার ভাইয়েরা বিষয়টি পুলিশকে জানালে সোমবার সন্ধ্যায় পুলিশ বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির