• খেলা

    হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪ রান

      প্রতিনিধি 14 October 2025 , 10:00:58 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশের বিপক্ষে এক আফগান ব্যাটার। ছবি; সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪ রান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি জায়েদ স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হয়েছে টিম টাইগারস। আর নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় টস হেরে শুরুতে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে জিতেছে আফগানিস্তান।

    এদিকে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া আফগানিস্তান দারুণ শুরু পেয়েছে। ইনিংসের প্রথম ৫ ওভারে রান তুলেছে ৩৪। নতুন বলে নাহিদ রানা ৩ ওভারে রান দিয়েছেন ১৭, হাসান মাহমুদ ২ ওভারে একই রান দিয়েছেন। দলীয় রান ১৩ ওভারে শেষে দাঁড়ায় ৮৩।

    আফগানিস্তানের রান ১ উইকেটে ১০৫। উইকেটে এসেছেন সেদিকউল্লাহ আতাল। দুজনই লেগ স্পিনার। রশিদ আন্তর্জাতিক ক্রিকেটে একজন কিংবদন্তি। রিশাদও দারুণ করছেন। আজ ম্যাচের আগে রিশাদকে হয়তো পরামর্শই দিচ্ছিলেন রশিদ। ছবি অন্তত সে কথাই বলছে। এই সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও।

    বিজ্ঞাপন

    ১৯ তম ওভারে উইকেট এনে দিলেন তানভীর: অবশেষে উইকেট পাওয়ার অপেক্ষা শেষ হলো বাংলাদেশের। সেটি হলো তানভীর ইসলামের হাত ধরে। তাঁর বলে এলবিডব্লু হয়ে গেছেন ৪৪ বলে ৪২ রান করা রহমানউল্লাহ গুরবাজ।

    ২৬ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ১৫৪। ৮২ রান নিয়ে ব্যাটিং করছেন ইব্রাহিম জাদরান। আতাল অপরাজিত ১৭ রানে। বাংলাদেশের হয়ে একটি উইকেট নিয়েছেন তানভীর আহমেদ। সাইফ পরের ওভারেই ফিরিয়েছেন হাশমতউল্লাহ শহীদিকে। আফগান অধিনায়ক সাইফের বলে সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন তাওহিদ হৃদয়ের হাতে। স্কয়ার লেগে দারুণ এক ক্যাচ নিয়েছেন হৃদয়। আফগানিস্তানের রান ৩৭ ওভারে ৪ উইকেটে ১৮৭।

    আফগানিস্তানের রান ৩৮ ওভারে ৫ উইকেটে ১৯০। বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফেরালেন সাইফ। নিজের প্রথম দুই ওভারে দুই উইকেট নেয়ার পর চতুর্থ ওভারে ইকরাম আলখিলকে বোল্ড করেছেন সাইফ। ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাইফ। এভাবেই চলতে থাকে আফগানদের দুর্দান্ত ব্যাটিং। আর শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৯৩ রান।

    বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম