• জাতীয়

    রূপনগরে ভয়াবহ আগুনে নিহত ১৬, বাড়তে পারে হতাহতের সংখ্যা

      প্রতিনিধি 14 October 2025 , 7:41:12 প্রিন্ট সংস্করণ

    রূপনগরে ভয়াবহ আগুনে নিহত ১৬। ছবি: ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর মিরপুর-রূপনগরে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে একটি গার্মেন্টস ও একটি কেমিক্যাল গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ৯ জনের মৃত্যু ও ৮ জন দগ্ধের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।

    বিকেল থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছেন ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তারপরও ওই ভবনের আশপাশে ভিড় করছেন উৎসুক জনতা। এ দিকে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিকেল ৫টার দিকে নতুন করে ৪ টি অ্যাম্বুলেন্সকে ভবনের ভেতরে যেতে দেখা যায়।

    তবে ফায়ার সার্ভিস বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি-কেন অ্যাম্বুলেন্সগুলো সেখানে প্রবেশ করেছে। উপস্থিত জনতা ও স্বজনদের ধারণা, ভেতরে হয়তো আরও মরদেহ উদ্ধার হয়েছে।

    ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিকেলে সাংবাদিকদের জানান, ‘এখন পর্যন্ত আমরা ৯ জনের মরদেহ পেয়েছি। আমরা ধারণা করছি কেমিক্যাল গোডাউনে যখন আগুন লাগে, তখন বিস্ফোরণের ফলে বিষাক্ত গ্যাস বের হয়ে তাদের মৃত্যু হয়েছে’।

    বিজ্ঞাপন

    ‘প্রথম যে ইউনিটগুলো এসেছিল সেখানে যে ফায়ার ফাইটাররা ছিলেন তারা আমাদের জানিয়েছেন, তারা এসে প্রথমে দেখেছেন অনেকেই ভবন থেকে বের হয়ে যেতে পেরেছেন। তারা (যারা মারা গেছেন) হয়তো বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাসের কারণে বের হতে পারেননি এবং ঘটনস্থলে মারা যান। আহতদের জাতীয় বার্ণ হাসপাতালে পাঠানো হয়েছে’।

    তিনি বলেন, ‘অপারেশন এখনো চলমান। ভেতরে আগুন জ্বলছে। ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ। সে কারণে ফায়ার ফাইটারদেরও আমরা ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছি না। ওই ভবনে আমরা মানুষবিহীন প্রযুক্তি ব্যবহার করে আপাতত কার্যক্রম পরিচালনা করছি। সবাইকে ওই ভবন থেকে ন্যূনতম ৩০০ গজ দূরে থাকার কথা বলা হয়েছে’।

    কেমিক্যাল গোডাউনের মালিক বা কোনো কর্মচারীকে পাওয়া গেছে কি না প্রশ্ন করা হলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘গোডাউনের মালিকপক্ষ বা এখানে কর্মরত কাউকে আমরা খুঁজে পাইনি। পুলিশ ও সেনাবাহিনী তাদের খুঁজছে কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। গোডাউনটির অনুমোদন ছিল কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, গোডাউনটি দেখে বোঝা গেছে এটির হয়তো অনুমোদন নেই’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল