• সর্বশেষ

    গর্ভবতী শ্রমিকের মৃত্যুতে আশুলিয়ার কারখানাগুলোতে অসন্তোষ

      প্রতিনিধি 14 October 2025 , 5:58:55 প্রিন্ট সংস্করণ

    আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান।
    আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাভারের আশুলিয়ায় অন্তঃসত্ত্বা শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে ৩টি কারখানায় উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পরিস্থিতি উত্তপ্ত হলে সেখানে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

    এদিন সকালে পলাশবাড়ির গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেডে কর্মরত শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন। খবর পেয়ে জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। বিক্ষোভ ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩টি কারখানাতেই এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে।

    এর আগে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

    বিজ্ঞাপন

    সহকর্মীদের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাজমিনা বারবার ছুটি ও চিকিৎসা সহায়তা চেয়েও পাননি। পরে সহকর্মীরা চাঁদা তুলে তার চিকিৎসার উদ্যোগ নিলে কারখানা কর্তৃপক্ষ বাধা দেয়। অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বিদেশি কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ ও বৈষম্যপূর্ণ ব্যবহার করছেন। তারা বলেন, একজন অন্তঃসত্ত্বা শ্রমিককে অবহেলার কারণে প্রাণ হারাতে হয়েছে—এটি মানবিকতার চরম লঙ্ঘন।

    শ্রমিকরা দ্রুত দায়ীদের শাস্তি ও শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে সতর্ক করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।

    এ বিষয়ে শিল্প পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:21 PM নন-ক্যাডার: ৪৪ তম বিসিএসের ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ 7:03 PM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর 6:56 PM চাকরি হারালেন নির্বাচন কমিশনের ১৫ কর্মী 6:45 PM সিলেটের ডিসি সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ 5:59 PM প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ পেলেন মেহেদুল ইসলাম 5:45 PM রোজা ও ঈদ: নগদ অর্থ পরিবহনে ডিএমপি’র এস্কর্ট সেবা 5:31 PM রমাদান মাসে পুরোনো চিত্র: চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন-লেবু ও শসা 4:41 PM চলতি মাসে ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার 4:12 PM ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী 3:44 PM প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি