• রাজনীতি

    ডাকসু নির্বাচন: বাকেরকে সমর্থন দিয়ে সরে গেলেন মহিন সরকার

      প্রতিনিধি 5 September 2025 , 4:19:14 প্রিন্ট সংস্করণ

    শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিন সরকার
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন মহিন সরকার। তিনি আবু বাকের মজুমদারের সমর্থনে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মহিন সরকার।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ‘আমি আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানাচ্ছি। তিনি জিতলে সেটাই মহিন সরকারের জয় হিসেবে গণ্য হবে, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে যে কাঠামোগত সংস্কার চাই, আসন্ন ডাকসু নির্বাচন তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’

    তিনি আরও বলেন, ‘যারা আমাকে সমর্থন করেন, যেহেতু প্রার্থিতা বাতিল করার সুযোগ নেই, তাই ব্যালট পেপারে আমার নাম থাকবে। তবে আপনারা আবু বাকেরকে নির্বাচিত করবেন। আমি আবু বকর মজুমদারের প্রতি আমার সমর্থন জানাচ্ছি।’

    উল্লেখ্য, মহিন সরকার স্বাধীন ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে মো. আবু বাকের মজুমদার ‘বৈষম্যবিরোধী ছাত্র জোট’ থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা 2:27 PM টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ 2:02 PM জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ 1:58 PM যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল: এরদোয়ান 1:42 PM শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী 1:32 PM দেশে ফের ভূমিকম্প অনুভূত 1:28 PM প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান