• রাজনীতি

    নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত না হয়ে অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে : হাসনাত আব্দুল্লাহ

      প্রতিনিধি 11 October 2025 , 12:46:51 প্রিন্ট সংস্করণ

    কুমিল্লার দেবিদ্বারে উঠান বৈঠকে বক্তব্য রাখছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
    কুমিল্লার দেবিদ্বারে উঠান বৈঠকে বক্তব্য রাখছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি আমাদের শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে ধানের শীষও বাদ দিতে হবে। শাপলা কেউ ঠেকাতে পারবে না।

    শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এন‌সি‌পি আ‌য়ো‌জিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, তাদের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা, কিন্তু সেটি এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।

    বিজ্ঞাপন

    নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি। আওয়াল কমিশনের চেয়েও নিচু স্তরের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান কমিশন। দায়িত্ব অবহেলার পরিণতি কী হতে পারে, তা আগের অভিজ্ঞতা থেকেই জানা উচিত। নির্বাচন কমিশনকে বলব—আইন মেনে সিদ্ধান্ত নিন, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারে না।

    এনসিপির এই নেতা অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে হুমকি-ধমকি দিচ্ছে, যেন আমরা শাপলা চাওয়া থেকে পিছিয়ে আসি। কিন্তু শাপলা জাতীয় প্রতীক হওয়ার কারণে যদি এনসিপিকে না দেওয়া হয়, তাহলে ধানের শীষও বাতিল করতে হবে—কারণ সেটিও জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত। আমরা দেখছি নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। যদি শাপলা না দেয়, তাহলে আমাদের নিবন্ধনও প্রয়োজন নেই।

    দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমের সভাপ‌তি‌ত্বে উঠান বৈঠ‌কে আরও বক্তব‌্য রা‌খেন জেলা এন‌সি‌পি সদস‌্য র‌বিউল ম‌নির চৌধুরী, ম‌জিবুর রহমান, মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম প্রমুখ

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:27 PM নেদারল্যান্ডসের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব 9:18 PM প্রহসনের নির্বাচন, তবে আলোচনায় বসতে আপত্তি নেই- সজীব ওয়াজেদ জয় 8:58 PM ভোট কারচুপির অভিযোগ, আইনি ব্যবস্থা নিচ্ছে জামায়াত 8:16 PM রোববার ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান 8:04 PM ৩ যুগ পর আবার পুরুষ প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পাচ্ছে বাংলাদেশ 5:03 PM ঢাকা-১৬ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, দাবি আমিনুল হকের 4:48 PM চাঁদপুরে দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নব নির্বাচিত এমপি 4:46 PM তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে নরেন্দ্র মোদীকে 4:00 PM ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: তারেক রহমান 3:53 PM নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি