• আন্তর্জাতিক

    ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া মাচাদো

      প্রতিনিধি 10 October 2025 , 11:43:46 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো তার এই সম্মাননাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো লেখেন, “আমি এই পুরস্কারটি ভেনেজুয়েলার যন্ত্রণাকাতর জনগণ এবং আমাদের আন্দোলনে ট্রাম্পের নিঃশর্ত সমর্থনের প্রতি উৎসর্গ করছি।”

    বিজ্ঞাপন

    উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থানে ছিল। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তার বিষয়ে তথ্য প্রদানকারীর জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযানে হামলাও চালায়, যাকে তারা ‘মাদকপাচারকারী সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযান বলে অভিহিত করে। তবে মাদুরো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের