• জাতীয়

    যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, আমরা নতুন গণমাধ্যম দেব: মাহফুজ আলম

      প্রতিনিধি 9 October 2025 , 8:49:41 প্রিন্ট সংস্করণ

    ‘গণমাধ্যমে জুলাই ও তারপর’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অন্তর্বর্তী সরকারের সময় পুরোনো প্রক্রিয়ায় নতুন দুটি টেলিভিশনের লাইসেন্স বা অনুমোদন নিয়ে আলোচনা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, আমরা নতুন গণমাধ্যম দেব। এ ছাড়া ‘আজকে টেলিভিশন অনুমোদন নিয়ে যে হাহাকার, এই হাহাকার হচ্ছে পুরাতন বন্দোবস্ত এবং যারা মনে করে যে নতুন কোনো মানুষ বা নতুন কোনো মুখ যাতে না আসে, তাদের হাহাকার। এগুলো আমরা বুঝি।’

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘গণমাধ্যমে জুলাই ও তারপর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে পিআইবির পাঁচটি প্রকাশনা ‘তারিখে জুলাই’, ‘জুলাই গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক বুদ্ধিজীবিতা’, ‘নিরীক্ষা: অভ্যুত্থান মিডিয়া বয়ান’, ‘যে সাংবাদিকদের হারিয়েছি’ এবং ‘ঘটনাপঞ্জি ২০২৪’ উৎসব উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

    বিজ্ঞাপন

    মাহফুজ আলম বলেন, ‘নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে, নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই হবে। যেহেতু আমরা ভায়োলেন্সে (সবিংসতা) যাইনি, ফলে বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই ও চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াইয়ে আমরা যাব। আমরা মনে করি, আমরা অবশ্যই জয়ী হব’।

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকা নিয়ে পিআইবিকে একটি গবেষণার আহ্বান জানান। পাশাপাশি জুলাই অভ্যুত্থান এবং তার আগে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসনের সময় দেশের গণমাধ্যমগুলোর ভূমিকার মূল্যায়ন হওয়া উচিত বলে মন্তব্য করেন।

    তথ্য উপদেষ্টা আরও জানান, ‘গত ১৫ বছরে বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন করে একটি প্রতিবেদন তৈরির অনুরোধ জানিয়ে তিনি গত জুনে জাতিসংঘকে একটি চিঠি দিয়েছিলেন। আগস্টে তাঁকে ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বাংলাদেশের সাংবাদিকদের জন্য একটি কোড অব কন্ডাক্ট তৈরি করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। সেই কাজটি তারা করছে’।

    অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ফিরদৌস আজিম। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান এবং লেখক ও গবেষক সাইমুম পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির তথ্য ও গবেষণা কর্মকর্তা সহুল আহমেদ মুন্না। পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনার পাশাপাশি এই অনুষ্ঠানে পিআইবির ফ্যাক্ট চেকিং উদ্যোগ ‘বাংলা ফ্যাক্ট’ ওয়েবসাইটও উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম