• জাতীয়

    দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

      প্রতিনিধি 2 December 2025 , 12:59:25 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস উইং মঙ্গলবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছে।

    রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এ সংবাদ সম্মেলন হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই সময় জানিয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

    বিজ্ঞাপন

    প্রেস উইং সাধারণত সপ্তাহে তিনদিন সংবাদ সম্মেলন করে। এর মধ্যে মঙ্গলবারও রয়েছে। তবে আজ সংবাদ সম্মেলন কোন কোন বিষয়ে হবে তা নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে জল্পনা-কল্পনা চলছে।

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে মুমূর্ষু অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে, তার শারীরিক অবস্থা কিংবা তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কিছু বলা হতে পারে।

    তাছাড়া প্রেস উইং লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারেও সরকারের অবস্থান ব্যাখ্যা করতে পারে। তবে কোনো ব্যাপারেই নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা