• খেলা

    সালাহর জোড়া গোলে ৮ বছর পর বিশ্বকাপে মিশর

      প্রতিনিধি 9 October 2025 , 10:11:56 প্রিন্ট সংস্করণ

    আজ জিবুতির বিপক্ষে ২ গোল করেছেন মোহাম্মদ সালাহএএফপি
    আজ জিবুতির বিপক্ষে ২ গোল করেছেন মোহাম্মদ সালাহএএফপি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিশরের হয়ে আবারও বিশ্বকাপে দেখা যাবে মোহামেদ সালাহকে। আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। বুধবার জিবুতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুই গোল করেন লিভারপুল তারকা সালাহ। এই

    ২০১৮ সালের বিশ্বকাপে খেলেছিল সালাহর মিশর। তবে সে সময় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইনজুরির কারণে পুরোপুরি ফিট ছিলেন না তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ফাইনালে কাঁধের চোটে পড়েছিলেন সালাহ। ওই বিশ্বকাপে মিশর তিনটি ম্যাচই হেরেছিল। প্রতিপক্ষ ছিল স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে ও সৌদি আরব।

    এইবার আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি নয়টি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র।

    বিজ্ঞাপন

    গ্রুপ ‘এ’-তে মিশরের পর দ্বিতীয় স্থানে আছে বুরকিনা ফাসো, যারা সিয়েরা লিওনকে ১-০ গোলে হারিয়েছে। ইথিওপিয়া ১-০ গোলে জিতেছে গিনি-বিসাউয়ের বিপক্ষে।

    গ্রুপ ‘ডি’-তে দারুণ নাটকীয় ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৩-৩ সমতায় ফিরে এসেছে কেপ ভার্দে। এই ড্রয়ের ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার পথে আরও একধাপ এগিয়েছে দলটি। দুই পয়েন্ট পিছিয়ে আছে ক্যামেরুন, যারা মরিশাসকে ২-০ গোলে হারিয়েছে। একই গ্রুপে অ্যাঙ্গোলা ২-২ গোলে ড্র করেছে এসওয়াতিনির (সাবেক সোয়াজিল্যান্ড) সঙ্গে।

    গ্রুপ ‘আই’-তে ঘানা ৫-০ ব্যবধানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে চলে এসেছে। শেষ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের জায়গা। দ্বিতীয় স্থানে আছে মাদাগাস্কার, যারা কোমোরোসকে ২-১ গোলে হারিয়েছে। এছাড়া মালি ২-০ গোলে চাদকে হারিয়েছে। নাইজার ৩-১ গোলে হারিয়েছে কঙ্গোকে, আর জাম্বিয়া ১-০ গোলে জিতেছে তানজানিয়ার বিপক্ষে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম