• খেলা

    এশিয়া কাপ ২০২৫: অষ্টম দল স্বাগতিক আরব আমিরাত

      প্রতিনিধি 4 September 2025 , 4:19:59 প্রিন্ট সংস্করণ

    - এশিয়া কাপে স্বাগতিক আরব আমিরাতের স্কোয়াড। ছবি; সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এশিয়া কাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ৪ দিন। ৮ দলের মধ্যে ৭ দল এরই মধ্যে ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শেষ দল হিসেবে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত।

    বিজ্ঞাপন

    সংযুক্ত আরব আমিরাত স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ পেসার মাতিউল্লাহ খান এবং স্পিনার সিমরনজিৎ সিং। চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলের বাইরে থেকে এই দুজনই শুধু নতুন করে দলে সুযোগ পেয়েছেন। ম্যাচ শুরু হবে ৯ সেপ্টেম্বর। ‘গ্রুপ এ’-তে আরব আমিরাতের প্রতিপক্ষ পাকিস্তান, ওমান এবং ভারত।

    ১০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবে আরব আমিরাত। ২০১৬ সালের পর এই প্রথম এশিয়া কাপে অংশ নিচ্ছেন তারা।

    আরব আমিরাত স্কোয়াড: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, সাগির খান, মাতিউল্লাহ খান, রোহিদ খান এবং সিমরন জিৎ সিং।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম