• খেলা

    বিসিবি পরিচালক নির্বাচিত হলেন খালেদ মাসুদ পাইলট

      প্রতিনিধি 6 October 2025 , 6:30:04 প্রিন্ট সংস্করণ

    ক্যাটাগরি-৩ থেকে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক
    ক্যাটাগরি-৩ থেকে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ক্যাটাগরি-৩ থেকে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

    জানা গেছে, এই ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ৪৩ জন। যাদের মধ্যে ৫ জন ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। যেখানে খালেদ মাসুদ পেয়েছেন ৩৫ ভোট। আর দেবব্রত পাল ৭ ভোট পেয়েছেন। বাকি একটি ভোট বাতিল হয়েছে।

    বিজ্ঞাপন

    বিসিবিতে মোট ২৫ জন পরিচালকের মধ্যে তিনটি ক্যাটাগরি থেকে আসেন ২৩ পরিচালক। ক্যাটাগরি-১–এ সাতটি বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ঢাকা মহানগরের ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্যে থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩–এ সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও কয়েকটি সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে সরাসরি আরও দুজন পরিচালক মনোনীত হন।

    ক্যাটাগরি ৩-এর সাবেক ক্রিকেটার হিসেবে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন পাইলট। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন দেবব্রত পাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মো. আলমগীর আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

    এই ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটাররা ছাড়াও বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভোট দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পাঁচজন কাউন্সিলর এই ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। তাদের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের