• বিনোদন

    অভিনয়ে না ফেরার সিদ্ধান্ত হাসান মাসুদের

      প্রতিনিধি 5 October 2025 , 8:37:03 প্রিন্ট সংস্করণ

    সাংবাদিকতায় ফেরার ইচ্ছা হাসান মাসুদের
    সাংবাদিকতায় ফেরার ইচ্ছা হাসান মাসুদের
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    একসময়ের জনপ্রিয় অভিনেতা ছিলেন হাসান মাসুদ। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে, হঠাৎ করেই শোবিজ অঙ্গন থেকে যেন হারিয়ে যান এ অভিনেতা। এখন আর পর্দায় দেখা যায় না তাকে। সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে এসেছেন আলোচনায়। এবার জানালেন, একটা চাকরির খোঁজে রয়েছেন তিনি। আর অভিনয়ে ফিরতে চান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আমি এখন একটা জব খুঁজছি। পেলেই আমি জবে ঢুকে যাবো। সেটা যে ক্ষেত্রেই হোক। সেটা সাংবাদিকতা হতে পারে। এডমিনিস্ট্রেশন হতে পারে। আমি চেষ্টা করছি। হারিয়ে যাবো একেবারে। একসময় সাংবাদিকতা করতেন তিনি। আর সেই পুরনো পেশায় ফেরার ইঙ্গিতও দেন তিনি। এ প্রসঙ্গে বলেন, সাংবাদিকতায় ফেরার ইচ্ছা আছে, যদি সে রকম ভালো অফার পাই। দর্শকদের উদ্দেশ্যে হাসান মাসুদ বলেন, আমার শুধু একটাই অনুরোধ দর্শকদের কাছে, আপনারা সব সময় সৎ থাকবেন। সত্য কথা বলবেন। একটা প্রবণতা এখন খুব বেড়েছে পরকীয়া করার। এটা থেকে আপনারা বিরত থাকবেন। তাহলেই আপনারা ভালো থাকবেন। সুখে থাকবেন। তিনি ‘মেইড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। সেইসঙ্গে টেলিভিশন নাটকেও কাজ করেন।

    বিজ্ঞাপন
    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের