• জাতীয়

    প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি

      প্রতিনিধি 4 October 2025 , 5:31:11 প্রিন্ট সংস্করণ

    দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে কল করে তাকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন
    দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে কল করে তাকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 

    এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) একটি সাধারণ ডায়েরি (জিডি) জিডি করেন জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম।

    জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা কৌশলে পালিয়ে যান।

    বিজ্ঞাপন

    এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে কল করে তাকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন।

    এ বিষয়ে ওসি মাইনুল বলেন, মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া সংগঠনের কিছু নেতাকর্মী নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিয়েছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ