• সর্বশেষ

    পাঁচ দিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

      প্রতিনিধি 4 October 2025 , 3:52:30 প্রিন্ট সংস্করণ

    বেনাপোল স্থলবন্দর
    বেনাপোল স্থলবন্দর
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের বিরতির পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে। দীর্ঘ বিরতির পর শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পুনরায় পণ্য আদান-প্রদান শুরু হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভারতীয় বিভিন্ন পণ্যবাহী প্রায় ১০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। তবে এ সময়ের মধ্যে বাংলাদেশি কোনো পণ্য ভারতে রপ্তানি হয়নি।

    বিজ্ঞাপন

    জানা গেছে, প্রতিদিন গড়ে আড়াই হাজার মেট্রিক টনের বেশি পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ স্থলবাণিজ্য সম্পন্ন হয়। কয়েক দিনের স্থবিরতার পর আবারও পণ্য প্রবাহ সচল হওয়ায় সীমান্ত বাণিজ্যে নতুন গতি সঞ্চার হয়েছে।

    বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছিল। আজ শনিবার সকাল থেকে আবারও এই বন্দর দিয়ে স্বাভাবিকভাবে পণ্য প্রবাহ শুরু হয়েছে।

    বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভারতের দুর্গাপূজার সরকারি ছুটির কারণে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ থেকে কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়ায় ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:22 PM হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আশা ভোঁসলে 1:09 PM বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের দল, যারা আছেন স্কালোনির তালিকায় 12:42 PM সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত 12:24 PM সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী 12:14 PM বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ 11:47 AM মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ আটক ঝিনাইদহের সেই ‘ত্যাজ্যপুত্র’ ছাত্রলীগ নেতা 11:32 AM গাজীপুর-৪ সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী 11:14 AM ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স 6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি