• সর্বশেষ

    স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু

      প্রতিনিধি 1 October 2025 , 5:41:03 প্রিন্ট সংস্করণ

    সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে
    সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চার দিনের অবরোধের পর স্বস্তি ফিরতে শুরু করছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। অবরোধ স্থগিতের পর বুধবার (০১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে। খুলতে শুরু করেছে দোকানপাটও।

    তবে এখনো খাগড়াছড়ি সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    এর আগে এক বিজ্ঞপ্তিতে শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ স্থগিত করে অবরোধকারী জুম্ম ছাত্র-জনতা।

    অবরোধ স্থগিতের পর খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-রাঙামাটিসহ বিভিন্ন দুরপাল্লার সড়কে যান চলাচল শুরু হয়েছে। অনেকেই দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরছে। আর যারা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে এসে আটকে পড়েছে তারাও নিজ নিজ গন্তব্যে ফিরছেন। সবার মধ্যেই এক ধরনের স্বস্তি দেখা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির