• জাতীয়

    রাতভর রাজধানীতে ব্যাপক বৃষ্টি, সকালেই সড়কে জলাবদ্ধতা

      প্রতিনিধি 1 October 2025 , 9:48:13 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীতে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে আজ বুধবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে। রাত ১টার পর থেকে শুরু হওয়া এই বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এমনকি এখনো কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

    একটানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, দোকানপাট ও ঘরবাড়ি। সড়কে পানি জমে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে সকালে জরুরি কাজে বের হওয়া যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।

    বিজ্ঞাপন

    আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্তও রাজধানীসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    গতকাল (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু