• অর্থনীতি

    সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৯৫৩৮৪ টাকা

      প্রতিনিধি 29 September 2025 , 11:54:15 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৪১৫ টাকা। এতে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা হয়েছে।

    স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    এর আগে গত ২৪ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। এতদিন এটাই ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। এই রেকর্ড দামের পর ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। এখন আবার দাম বাড়ানো হলো।

    বিজ্ঞাপন

    এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা।

    এর আগে গত ২৮ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা নির্ধারণ করা হয়।

    এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৩০৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা। আজ সোমবার পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:44 PM সৌদিতে বুধবার থেকে রোজা শুরু 10:40 PM প্রধানমন্ত্রীর একান্ত ও সহকারী একান্ত সচিব নিয়োগ 9:17 PM মাঠ থেকে মন্ত্রিসভায়: ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক আমিনুল হক 8:54 PM মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ 8:35 PM বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান 8:29 PM প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ 7:52 PM স্বাধীনতার পর প্রথমবার পঞ্চগড়-২ থেকে বিএনপির প্রতিমন্ত্রী 7:41 PM নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি, বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা 7:33 PM ইতিহাস গড়লেন প্রধান নির্বাচন কমিশনার-এ এম এম নাসির উদ্দিন 7:27 PM কেন নির্বাচিত সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী প্রয়োজন!