• শিরোনাম

    খাগড়াছড়িতে গুলি: নিহত ৩ জনের পরিচয় প্রকাশ, ১৪৪ ধারা বহাল

      প্রতিনিধি 29 September 2025 , 8:11:02 প্রিন্ট সংস্করণ

    - খাগড়াছড়ি জেলায় গুলিতে নিহতদের একজনের মরদেহ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার জেরে গুলিতে নিহত ৩ জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। অপরদিকে, জেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

    নিহতরা হলেন-উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুই মারমা (২১), হাফছড়ি ইউনিয়নের সাং চেং গুলিপাড়ার আথ্রাউ মারমা (২২) এবং রামসু বাজার বটতলার তৈইচিং মারমা (২০)। তারা সবাই খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাসিন্দা।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে জেলা সিভিল সার্জন ছাবের আহম্মেদ বলেন, রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত আহত ১৪ জনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ১৩ জন চিকিৎসাধীন, একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

    এদিকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চললেও দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ আংশিক শিথিল করা হয়। ফলে দূরপাল্লার যান চলাচল শুরু হয়েছে। বর্তমানে খাগড়াছড়ি ও গুইমারায় প্রশাসনের আহুত ১৪৪ ধারা বহাল রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।

    খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, উদ্ভূত পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে। এ ছাড়াও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার একটি গণমাধ্যমকে জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই ১৪৪ ধারা তুলে নেয়া হবে।

    উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওইদিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে স্বজনরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম