• অপরাধ

    সেই মার্কিন নাগরিক এনায়েতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

      প্রতিনিধি 28 September 2025 , 3:26:18 প্রিন্ট সংস্করণ

    মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
    মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এ দিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরির কয়েক মিনিট পরই অসুস্থ হয়ে এনায়েত কাঠগড়ায় ঢলে পড়েন এবং পরে পুলিশ তাকে হাজতখানায় নিয়ে যান।

    দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করা হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী মিসেস জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা ও মেঝো কন্যা তাহসীন রাইসার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়। তদন্তে এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা ধরা পড়ে।

    বিজ্ঞাপন

    এর আগে, ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এনায়েত ও তার সহযোগী গোলাম মোস্তফা আজাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ১৩ সেপ্টেম্বর গ্রেফতারের পর ১৫ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

    মামলা সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর সকালে মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এনায়েতকে আটক করা হয় এবং তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে তার ফোনে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া যায়।

    জিজ্ঞাসাবাদে এনায়েত দাবি করেছেন, তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং বাংলাদেশে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে নতুন সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে এসে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম