• অর্থনীতি

    আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ পুঁজিবাজারের জন্য গুরুত্বপূর্ণ: বিএসইসি চেয়ারম্যান

      প্রতিনিধি 26 September 2025 , 3:38:58 প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রামের রাঙামাটি জেলার রাঙামাটি দ্বীপ রিসোর্টে ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন
    চট্টগ্রামের রাঙামাটি জেলার রাঙামাটি দ্বীপ রিসোর্টে ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক প্রতিবেদনসমূহের ফরেনসিক বিশ্লেষণ বিষয়টি শুধু সাংবাদিকদের জন্য নয়, আমাদের পুরো পুঁজিবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের রাঙামাটি জেলার রাঙামাটি দ্বীপ রিসোর্টে ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

    বিজ্ঞাপন

    রাশেদ মাকসুদ বলেন, এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের পুঁজিবাজার আরও স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে। আমাদের দেশের পুঁজিবাজার আজ উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন বৃদ্ধি, বন্ড মার্কেটের সম্প্রসারণ, ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্মের উন্নয়ন এবং নীতিমালা সংস্কারের ফলে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মুক্ত হয়েছে। তবে বাজারকে সঠিক পথে এগিয়ে নিতে হলে শুধু নীতিমালা বা প্রযুক্তিই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক তথ্যপ্রবাহ এবং বিশ্লেষণমূলক সাংবাদিকতা। এখানেই আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নে সঠিক, নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই।

    তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা যখন সংবাদমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য পায়, তখন তাদের আস্থা বাড়ে, বাজার স্থিতিশীল হয় এবং মূলধন গঠনের পথ সুগম হয়। আপনারা যারা প্রতিদিন পুঁজিবাজারের খবর সংগ্রহ ও পরিবেশন করেন, আপনারাই মূলত বিনিয়োগকারীদের তথ্য প্রাপ্তির প্রথম উৎসস্থল। ফরেনসিক অ্যানালাইসিস প্রশিক্ষণ আপনাদের শুধু আর্থিক প্রতিবেদন গভীরভাবে বিশ্লেষণ করতে শেখাবে না, বরং কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা, অনিয়ম বা জালিয়াতির সম্ভাব্য ইঙ্গিতগুলো ধরতে সাহায্য করবে।

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সবসময়ই মনে করে পুঁজিবাজারের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বিএসইসি সবসময়ই বিশ্বাস করে যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তথ্যভিত্তিক বাজার ব্যবস্থা ছাড়া কোনো পুঁজিবাজার টেকসই হতে পারে না। আপনারা যারা প্রতিদিন পুঁজিবাজার নিয়ে লিখছেন, আপনারা মূলত বাজারের আয়না। আপনারা যত বেশি নিরপেক্ষ ও গবেষণাধর্মী সংবাদ পরিবেশন করবেন, বিনিয়োগকারীদের আস্থা তত বাড়বে, বাজার তত শক্তিশালী হবে বলে উল্লেখ করেন তিনি।

    সিএমজেএফর সভাপতি গোলাম সামদানি ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু আলী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা