• জাতীয়

    ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭

      প্রতিনিধি 12 April 2026 , 6:25:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পাসের বাধ্যবাধকতা এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর ওয়াকআউটকে কেন্দ্র করে রোববার (১২ এপ্রিল) ব্রিফিং করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টিকেই আইনে রূপ দিচ্ছে বর্তমান সরকার।

    অধিবেশন থেকে জামায়াতে ইসলামীর ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, জামায়াত নীতি ও বিধি মোতাবেক ওয়াকআউট করেছে, সেটি তাদের অধিকার। তবে বাইরে এসে তারা যে অভিযোগগুলো করেছেন, তার অনেকগুলোই সঠিক না। এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।

    অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ পাসের বাধ্যবাধকতা প্রসঙ্গে তিনি বলেন, এতো অল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ পাস করা অত্যন্ত কঠিন কাজ। কারণ, কার্যদিবস পাওয়া গেছে খুব কম।

    বিজ্ঞাপন

    মানবাধিকার ও গুম কমিশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এ বিষয়ে কিছুটা তাড়াহুড়া হয়েছে। বর্তমান নির্বাচিত সরকার সঠিক প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছুর বিচার করতে চায়।

    বিরোধী দলের সমালোচনা করে তিনি আরও বলেন, বিরোধী দলের প্রতিনিধিরা বিষয়টিকে রাজনীতিকরণ করেছেন। আমরা বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা চাই। এছাড়া পুলিশ অধ‍্যাদেশ পরবর্তী সেশনে আনার সুযোগ রয়েছে।

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ব্রিফিংয়ে জানান, ইতিমধ্যে ৯১টি বিল পাস হয়েছে এবং অন্য বিলগুলো অধিকতর যাচাই-বাছাই করা প্রয়োজন। তিনি বলেন, কাগজে-কলমে ৯৭টি বিলের কথা থাকলেও ৯১টি পাস হয়েছে। আমরা কোনো বিষয়ে অস্বচ্ছতা রাখিনি। যারা বলছে এই সরকার কিছু করেনি, তারা আসলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

    অতীতের উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, এক-এগারো সরকারের সময়ে ১২২টি অধ‍্যাদেশ থেকে মাত্র ৫৪টি আইন করা হয়েছিলো। সেই তুলনায় বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ‍্যাদেশের মধ্যে ১১৭টিকে আইনে রূপ দিচ্ছে। এই সংখ্যাটি অনেক বড়ো।

    ব্রিফিংয়ে মন্ত্রীরা দাবি করেন, আইনি প্রক্রিয়া মেনেই সব অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের কাজ চলছে এবং এখানে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন