• জাতীয়

    ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস

      প্রতিনিধি 11 April 2026 , 5:35:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কত দিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে জানানো হয়েছে, ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করা যাবে না। শনিবার (১১ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে।

    বিজ্ঞাপন

    দূতাবাসের পোস্টে বলা হয়েছে, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কত দিন অবস্থান করতে পারবেন, তা আপনার আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। এটি আপনার বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয় বা মেয়াদের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

    এতে আরও বলা হয়, অনেকেই মনে করেন ভিসার মেয়াদ যতদিন থাকে, ততদিন যুক্তরাষ্ট্রে থাকা বৈধ। কিন্তু প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময় উল্লেখ থাকে I-94 ফর্মে। সেখানে থাকা “Admit Until Date” অনুযায়ীই একজন ভ্রমণকারী কত দিন দেশে থাকতে পারবেন, তা নির্ধারিত হয়।

    দূতাবাস ভ্রমণকারীদের পরামর্শ দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অনলাইনে I-94 ফর্ম পরীক্ষা করে নিজের অনুমোদিত থাকার সময় সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। এ জন্য নির্ধারিত ওয়েবসাইট (i94.cbp.dhs.gov) ব্যবহার করতে বলা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯ 2:45 PM আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী 1:54 PM জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী 1:33 PM রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা! 1:06 PM পৃথিবীতে ফিরল আর্টেমিস-২