• বিনোদন

    রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা!

      প্রতিনিধি 11 April 2026 , 1:33:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এবার রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তার স্বামী ও নায়ক অনন্ত জলিল এই তথ্য জানান।

    অনন্ত জলিল বলেন, বর্ষা দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সাধারণ মানুষের সেবা করে আসছেন। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই। বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে নিজ হাতে বিতরণ করে। দেশসেবা করার ইচ্ছা আছে তার।

    বিজ্ঞাপন

    অনন্ত জলিল জানান, সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে যুক্ত না থাকলেও, দেশসেবা করতে গেলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়। এ সময় তিনি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর কথাও উল্লেখ করেন।

    তিনি বলেন, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:33 PM রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা! 1:06 PM পৃথিবীতে ফিরল আর্টেমিস-২ 12:24 PM ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ, টিকিট কাটবেন যেভাবে 12:13 PM হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে 11:54 AM এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ 11:39 AM ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান 11:21 AM চাকরির বড় সার্কুলার আসছে, ছয় মাসে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি 4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের