• আন্তর্জাতিক

    ঘনিয়ে আসছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা, বিদ্যুৎকেন্দ্রে মানববন্ধনের আহ্বান

      প্রতিনিধি 7 April 2026 , 3:12:02 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য হামলা প্রতিহত করতে ব্যতিক্রমী কৌশল নিয়েছে ইরান। দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলো রক্ষায় সারাদেশে মানববন্ধন গড়ে তোলার আহ্বান জানিয়েছে তেহরান। সরকারি এই উদ্যোগকে নিরাপত্তা ও প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    ইরান সরকারের আশঙ্কা, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোয় যেকোনো সময় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্রগুলো টার্গেট করে হামলা চালানো হতে পারে। এ আশঙ্কা থেকেই সাধারণ জনগণকে সম্পৃক্ত করে মানবশৃঙ্খল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

    ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রের সামনে একযোগে এই কর্মসূচি পালিত হবে। এতে তরুণ সমাজকে বিশেষভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশের বিশিষ্ট শিল্পী, ক্রীড়াবিদ এবং সামাজিক ব্যক্তিত্বদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে, যাতে কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়ে।

    বিজ্ঞাপন

    বিশ্লেষকদের মতে, এই মানববন্ধন শুধু প্রতীকী প্রতিবাদ নয়, বরং সম্ভাব্য হামলাকারীদের জন্য একটি কৌশলগত বার্তা, যেখানে সাধারণ জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।

    এদিকে, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। ইরান কিছু ‘বন্ধুপ্রতিম’ দেশের জাহাজ চলাচলের অনুমতি দিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক চলাচল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন।

    তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী উন্মুক্ত না করলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর ও জোরালো সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এই সময়সীমা দেওয়া হয়েছে, যা বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টা।

    এই সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইরান একদিকে যেমন কূটনৈতিকভাবে অনড় অবস্থান বজায় রেখেছে, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করছে। মানববন্ধনের মতো কর্মসূচি সেই বৃহত্তর প্রস্তুতিরই অংশ বলে মনে করা হচ্ছে।

    পুরো পরিস্থিতি ঘিরে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা আবারও জোরালো হচ্ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:12 PM ঘনিয়ে আসছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা, বিদ্যুৎকেন্দ্রে মানববন্ধনের আহ্বান 2:52 PM এআই-এর অন্ধকার জগত নিয়ে বিস্ফোরক জাহ্নবী কাপুর 2:19 PM জামায়াত কর্মী বিবি সাওদার জামিন 2:00 PM সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন ২০২৬ বিল পাস 12:57 PM ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী 12:47 PM জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী 12:37 PM ভোটের কালি মোছার আগেই এ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে: রিজভী 12:11 PM রাজনীতি ও ক্রিকেট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাকিব 11:51 AM জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা 11:36 AM আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন