• জাতীয়

    বিসিএস প্রিলির ফল প্রকাশ নিয়ে যা বলল পিএসসি

      প্রতিনিধি 24 September 2025 , 7:15:08 প্রিন্ট সংস্করণ

    প্রস্তুতি শেষ হলে বৃহস্পতিবার ফল প্রকাশ করা হতে পারে তা সম্ভব না হলে রোববার
    প্রস্তুতি শেষ হলে বৃহস্পতিবার ফল প্রকাশ করা হতে পারে তা সম্ভব না হলে রোববার
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। এতে অংশ নেওয়া পৌনে ৪ লাখ চাকরিপ্রার্থী এখন ফলাফলের অপেক্ষায়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী- আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই এ বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রস্তুতের কাজ শেষ হলে তার আগেও প্রকাশ করা হতে পারে বলেও জানিয়েছে পিএসসি।

    এদিকে বুধবার (২৪ সেপ্টেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়েছে আজ অথবা আগামীকাল (বৃহস্পতিবার) ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ পিএসসির সূত্র উল্লেখ করে কিছুক্ষণের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলেও পোস্ট দেন।

    বিজ্ঞাপন

    তবে পিএসসি কর্মকর্তারা বলছেন, আজ (বুধবার) ফল প্রকাশের সম্ভাবনা নেই। তবে প্রস্তুতি শেষ হলে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফল প্রকাশ করা হতে পারে। তা সম্ভব না হলে রোববার (২৮ সেপ্টেম্বর) ফল পাবেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা।

    বুধবার বিকেল ৪টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমে বলেন, আজ ফল প্রকাশের কোনো সম্ভাবনা দেখছি না। চেয়ারম্যানের মাধ্যমে যেটুকু জেনেছি, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) যদি কাজ শেষ হয়, তাহলে কাল বিকালে ফল প্রকাশ করা হতে পারে। তা না হলে রোববারই ফল প্রকাশ করা হবে।

    ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম