• জাতীয়

    বায়ু দূষণের শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান কত?

      প্রতিনিধি 23 October 2025 , 9:18:42 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ১৫৭, যা ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এতে বায়ুমানে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ৭ নম্বরে আছে ঢাকা।

    এদিকে ঢাকায় দূষণের শীর্ষে আছে- মিরপুরের পল্লবী, কল্যাণপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং, পুরান ঢাকার বেচারাম দেউড়ি।

    আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

    ৩৪২ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। ২৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি, ১৪৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর এবং ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতে কলকাতা।

    বিজ্ঞাপন

    প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

    সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

    আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:42 PM সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত 12:24 PM সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী 12:14 PM বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ 11:47 AM মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ আটক ঝিনাইদহের সেই ‘ত্যাজ্যপুত্র’ ছাত্রলীগ নেতা 11:32 AM গাজীপুর-৪ সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী 11:14 AM ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স 6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান