• জাতীয়

    প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

      প্রতিনিধি 29 March 2026 , 1:51:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

    বিজ্ঞাপন

    রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, প্রিপেইড মিটারে চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি।

    বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া হিসেবে দিতে হয়। অনেক গ্রাহক অভিযোগ করে আসছিলেন, মিটারের দাম উঠে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া নেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও এই চার্জ প্রত্যাহারের দাবি জোরালো হয়ে উঠেছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:51 PM প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী 1:42 PM হাজার হাজার তরুণীর অডিশন থেকে কীভাবে নায়িকা হন সারা 12:58 PM ‘কেড়ে নেওয়া’ ট্রফি নিয়েই প্যারিসে উৎসবে মাতল সেনেগাল 12:42 PM যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তায় বিশ্ব 12:17 PM সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান 12:06 PM কর্মকর্তাদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন 11:45 AM সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ 11:33 AM বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৮ কেজি সোনা উদ্ধার 11:24 AM যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে প্রায় ৮০ লাখ মানুষের সমাগম 6:47 PM প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল