• লাইফস্টাইল

    শীতে পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়

      প্রতিনিধি 17 December 2025 , 7:45:25 প্রিন্ট সংস্করণ

    শীতে পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শীত মওসুম শুষ্কতা নিয়ে আসে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই কমে যায়। তার প্রভাব পড়ে আমাদের ত্বকে। শীতের সময়ে ত্বকের যেসব সমস্যা খুবই পরিচিত তার মধ্যে একটি হলো পা ফাটা বা পায়ের গোড়ালি ফাটা। শীতে এ সমস্যার মুখোমুখি অনেকেই পড়েন। জেনে নিন এ সমস্যা দূর করার কয়েকটি ঘরোয়া উপায়-

    লেবুর রস ও শ্যাম্পুর ব্যবহার: প্রথমে পানি গরম করে নিন। এরপর তাতে লেবুর রস ও শ্যাম্পু মিশিয়ে নিন। এবার সেই পানিতে আপনার পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন। সময় পার হলে পায়ের গোড়ালি ভালোভাবে স্ক্রাব করুন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে, পা মুছে নিন। শুকানোর পর তাতে ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না। এভাবে এক সপ্তাহের মধ্যে পা ফাটা দূর হয়ে পা নরম হবে।

    বিজ্ঞাপন

    মোম ও সরিষার তেল: পা ফাটা দূর করতে ব্যবহার করতে পারেন মোম ও সরিষার তেল। সেজন্য মোমবাতি গলিয়ে মোম বের করে নিতে হবে। এরপর তাতে সরিষার তেল মিশিয়ে পায়ে লাগিয়ে নিন। এভাবে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তারপর তুলে নিন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন।

    জুতা ও মোজা ব্যবহার: পা ফাটা দূর করতে চাইলে বন্ধ করতে হবে খালি পায়ে হাঁটার অভ্যাস। বাড়িতেও মোজা ও জুতার পরার অভ্যাস করুন। তবে ঘুমানোর আগে মোজা খুলে রাখুন।

    ময়েশ্চারাইজার এবং বডি লোশন: প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম পানি দিয়ে পা পরিষ্কার নিতে হবে। এরপর পায়ে ময়েশ্চারাইজার এবং বডি লোশন ব্যবহার করবেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প