• Uncategorized

    ফখরুলের সাক্ষাৎকার: বিকৃত শিরোনামে প্রচার না করতে অনুরোধ

      প্রতিনিধি 23 September 2025 , 7:41:37 প্রিন্ট সংস্করণ

    - বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতীয় গণমাধ্যম দৈনিক ‘এই সময়ে’ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে, দেশের গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ বা শিরোনাম প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ অনুরোধ জানান।

    তিনি বলেন, ভারতীয় সংবাদ মাধ্যমে বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ উপস্থাপন করছে। বিষয়টি দেখে তিনি মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং নিউজের লিংক পাঠান। তখন মহাসচিব স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।

    বিজ্ঞাপন

    উল্লেখ্য, দৈনিক ‘এই সময়ে’ প্রকাশিত সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এবং জামায়াতের আসন দাবি করা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বিএনপি মহাসচিবকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক।’

    অপরদিকে, জামায়াতের ৫০ আসনের দাবি নিয়ে প্রশ্নের জবাবে ফখরুলের বক্তব্য হিসেবে বলা হয়, ‘তারা ৩০ আসন চেয়েছিল। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপূত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল’।

    এ বিষয়ে বিএনপি’র বিবৃতিতে শায়রুল কবির আরও জানান, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা। তিনি কখনো অবান্তর কথা বলেন না। কিন্তু সাক্ষাৎকারের অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করা হচ্ছে, যা ঠিক নয়। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের