• আন্তর্জাতিক

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

      প্রতিনিধি 19 March 2026 , 5:03:15 প্রিন্ট সংস্করণ

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় মধ্য-ইসরায়েল ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়।

    বিজ্ঞাপন

    তবে ইরানের এই হামলায় কোনও হতাহত হয়েছে কি না সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এছাড়া, একই দিনে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

    টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ছাড়াও জেরুজালেম, উত্তর ইসরায়েলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেমে ক্ষেপণােস্ত্রের আঘাতে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় হতাহতের কোও ঘটনা ঘটেনি।

    অপরদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের হামাদান প্রদেশের সানান্দাজ বিমানবন্দরে হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বুধবার রিয়েল-টাইম ইন্টেলিজেন্স বা তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হামলা চালানো হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:03 PM ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি 4:56 PM জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 4:52 PM সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 4:47 PM চট্টগ্রামের টেরিবাজার-বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২ 4:43 PM কয়েকদিনের ব্যবধানে বেড়েছে, সুগন্ধি চাল-সেমাই ও মশলার দাম 4:31 PM কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল হত‍্যা: আটক ৫ 4:19 PM যমুনা-করটিয়া ৩০ কিলো‌মিটার যানযট, ঘরমুখো মানুষের ভোগান্তি 7:05 PM ঈদ যাত্রা: গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, মানুষের চরম দুর্ভোগ 6:54 PM অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা লেনদেনের অভিযোগে, ভাটারা থানার ওসি বদলি 6:30 PM ঢাকা উত্তর সিটির প্রধান ঈদ জামাত, রাজধানীর পুরানো বাণিজ্যমেলার মাঠে