• জাতীয়

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন যারা

      প্রতিনিধি 18 March 2026 , 11:10:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালনে একাধিক মন্ত্রীর জন্য দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকলে কার্যক্রম দেখভাল করবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিস্তারিত দায়িত্ব বণ্টনসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    রাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম দেখভাল করবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্ব তদারকির মূল দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে এসব গুরুত্বপূর্ণ খাতের কার্যক্রম পরিচালনায় তাদের ভূমিকাই হবে প্রধান।

    এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের একটি পূর্ণাঙ্গ তালিকাও প্রজ্ঞাপনে সংযুক্ত করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে কারা কোন দায়িত্ব পালন করবেন, তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

    সরকারের এই পদক্ষেপের মাধ্যমে সংসদীয় কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা বা বিঘ্ন না ঘটে—সেটি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে প্রশ্নোত্তর পর্ব, বিল উত্থাপন ও আলোচনায় সরকারের উপস্থিতি বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:10 AM প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন যারা 11:06 AM আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসিরুদ্দিন পাটোয়ারী 10:58 AM বগুড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ 10:22 PM বিসিবি প্রসঙ্গে আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী 8:04 PM বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায় 7:58 PM অভিনেতা শামস সুমন আর নেই 7:03 PM সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা 6:44 PM যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব, প্রত্যাখ্যান করেছেন সর্বোচ্চ নেতা 6:19 PM ঝড়ের কবলে ১৫ ঘণ্টা চরে আটকা সুগন্ধা 5:40 PM পহেলা বৈশাখে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী