• জাতীয়

    সরকারি ছুটিতেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 17 March 2026 , 4:27:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকারি ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শবে কদরের ছুটি দিয়ে ঈদের ছুটি শুরু হলেও মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন তিনি।

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে আসেন এবং নিয়মিত কাজকর্ম পরিচালনা করেন।

    তিনি বলেন, সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে মন্ত্রিসভার বৈঠকসহ গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

    বিজ্ঞাপন

    সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তাকে স্বাগত জানান।

    উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে। এর সঙ্গে ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।

    এর আগে সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে সাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:27 PM সরকারি ছুটিতেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী 4:08 PM ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি 3:58 PM আলি লারিজানিকেও হত্যার দাবি ইসরায়েলের 2:51 PM কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি 2:15 PM বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আনুশকা শেঠি 2:01 PM বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 1:26 PM সীমিত পরিসরে আজ খোলা থাকবে যেসব ব্যাংক 1:12 PM রাজনৈতিক প্রতিহিংসার নয়, আগামীর বাংলাদেশ হবে মানবিক: ক্রীড়া প্রতিমন্ত্রী 12:57 PM পরীমণির রহস্যময় বার্তা 12:25 PM প্রধানমন্ত্রীর ২৮ দিনে ২৮ পদক্ষেপ