
প্রতিনিধি 17 March 2026 , 2:51:54 প্রিন্ট সংস্করণ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আসন্ন ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে দেশের সব পুলিশ ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে এবং কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
মঙ্গলবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি জানান, যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট রোধে সরকার ও পুলিশের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় যানজট কমাতে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের নিয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে চালক-সহকারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
টার্মিনাল এলাকায় নিরাপত্তা জোরদারের কারণ হিসেবে আইজিপি বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর থাকবে। অবৈধ বাস কাউন্টার বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বাস টার্মিনাল পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।